ফ্রিল্য়ান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর
ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং। বর্তমানে আমি এই সেক্টরে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর মাধ্যমে একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে চাই। আমার লক্ষ্য হলো ডিজিটাল মার্কেটিংকে পেশা হিসেবে গ্রহণ করে নিজের যোগ্যতা প্রমাণ করা এবং সফলতার পথে এগিয়ে যাওয়া। পাশাপাশি ভবিষ্যতে নতুন দক্ষতা অর্জনের জন্য গ্রাফিক্স ডিজাইন শেখারও প্রবল আগ্রহ রয়েছে। তবে এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ ডিজিটাল মার্কেটিংয়ে, আর এই সেক্টর দিয়েই আমি আমার পেশাগত জীবনের যাত্রা শুরু করতে চাই।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url